নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের ডিসি কার্যালয় চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে পেঁয়াজ বিক্রি করছেন ডিলার রহমতুলাহ চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।
টিসিবি ডিলার রহমতুলাহ চুন্নু জানান, প্রতিদিন এক টন করে আগামী চার দিন চার টন পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি ৪৫ টাকা দরে পেঁয়াজ কেনা যাবে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবে ক্রেতারা।
