গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামে নিজ বসতঘর থেকে গৃহবধূ আকলিমার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আল আমিনকে আটক করেছে পুলিশ।

নিহত আকলিমা ঐ গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল আমিন সরদারের স্ত্রী। আকলিমার বড়ো ভাই সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বোনকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গৃহবধূ আকলিমার লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আল আমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।