শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রুহেল মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহেল মিয়া উপজেলার কাজিরগাও গ্রামের ফুল মিয়ার ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
