কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড স্যান্ডালিনা একটি যুগোপযোগী ক্যাম্পেইন ‘স্যান্ডালিনা তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য’ শুরু করছে। সাহসিকতার জোরে সব বাধা পেরিয়ে যেসব নারী আজ সফল, যারা সমাজের আরো অনেক নারীর চেয়ে সম্পূর্ণ আলাদা, স্যান্ডালিনা ব্র্যান্ড সেই সব নারীর জন্যই একটি প্ল্যাটফরম তৈরি করার লক্ষ্যে ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর কাওরান বাজারে দ্য ডেইলি স্টারের তাওফিক আজিজ খান সেমিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড সেলস) এম জিয়াউল হাফিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড) মো. জিয়াউর রহমান এবং অ্যাড সিক্সটি ফাইভ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বী।
সংবাদ সম্মেলনে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড সেলস) এম জিয়াউল হাফিজ বলেন, ‘সমাজে নারীরা বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠছে। সমাজের প্রতিটি স্তরে তাদের শুনতে হয় একটি কথা, সেটি হলো—তুমি মেয়ে। ‘তুমি মেয়ে’ কথাটির নিচে চাপা পড়ে যায় কত নারীর হাজারো স্বপ্ন। —প্রেস বিজ্ঞপ্তি
