ওয়ালটন ফ্রিজের ২০০% ক্যাশ ভাউচার
ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৫-এর আওতায় সারা দেশে চলছে ওয়ালটন ফ্রিজের উইন্টার ফেস্টিভ্যাল। ক্যাম্পেইনে ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার ফ্রি পাচ্ছেন অসংখ্য ক্রেতা। সম্প্রতি ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশ ভাউচার পেয়েছেন চট্টগ্রামের তিন জন। তারা হচ্ছেন কাপাসগোলার আকতার বেগম, জিইসির রিন্টু শর্মা ও কর্নেলহাট বিশ্বব্যাংক কলোনির মো. ওয়াদুদ মিয়া। ঐ ক্যাশ ভাউচার দিয়ে টিভি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্যানসহ ঘরভর্তি অসংখ্য ওয়ালটন পণ্য কিনেছেন তারা। তাদের হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন অভিনেতা সজল।
চট্টগ্রামের তিন ভাগ্যবান ক্রেতার কাছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার হস্তান্তর উপলক্ষ্যে সম্প্রতি ওয়ালটন প্লাজার লালখান বাজার, চকবাজার ও সিটিগেইট শাখা যৌথভাবে বন্দরনগরীর আগ্রাবাদে কর্ণফুলি শিশুপার্কে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র অভিনেতা আব্দুন নূর সজল ক্যাশ ভাউচার তুলে দেন। সজল বলেন, ‘আমরা যারা দেশকে ভালোবাসি, তারা দেশীয় পণ্যকেও ভালোবাসব। আর সেই দেশীয় পণ্য যদি উচ্চ গুণগতমানের হয়, তবে কেন বিদেশি পণ্য কিনব? তাই বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকেরই দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য ব্যবহার করা উচিত।’
বর্তমানে দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ফ্রস্ট, ননফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার বা ডিপ ফ্রিজ পাওয়া যাচ্ছে। এসব ফ্রিজের দাম ১০ হাজার থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। এছাড়া ঘরে বসে অনলাইনে ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম থেকে ফ্রিজসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। কিস্তিতে ও অনলাইনে কেনা ফ্রিজেও রয়েছে ২০০% ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। —প্রেস বিজ্ঞপ্তি
