বিজয় দিবস হকি
স্পোর্টস রিপোর্টার
গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ওয়ালটন বিজয় দিবস হকি টুর্নামেন্টে নৌবাহিনী ৫-০ গোলে পুলিশকে হারিয়েছে। রোমান সরকার ২, দ্বীন ইসলাম ইমন ২ এবং কৃষ্ণ কুমার গোল করেন।
একই মাঠে সোনালী ব্যাংক ৪-৩ গোলে সেনাবাহিনীকে হারিয়েছে। দারুণ ফাইট হয়েছে এই ম্যাচে। সেনাবাহিনীর মামুন মিয়া, আহসান হাবিব ও হাসান জোবায়ের নিলয় এবং ব্যাংকের মাহবুব, মেহেদী ২টি করে গোল করেন।
