সৈয়দ আশরাফ স্মৃতি ফুটবল
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা দল সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে গাজীপুর জেলা দলকে পরাজিত করে। আগামী বৃহস্পতিবার কিশোরগঞ্জ শিরোপা লড়াইয়ে নেত্রকোনা দলের মুখোমুখি হবে।
গতকাল সোমবার নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে বিজয়ী দলের পক্ষে আফসার, বাবু, আলাউদ্দিন, বুকুলা ও জাবেদ এবং বিজিত দলের পক্ষে এলেটা (জুনিয়র), লাকি, মামুন ও মেসি পেনাল্টি কিকে গোল করেন। কিশোরগঞ্জ দলের মান্ডে ম্যান অব দি ম্যাচ হন।
