স্পোর্টস রিপোর্টার
প্রত্যাশা ছিল শুটিং এবং সাঁতারেও সোনার পদক আসবে। কিন্তু সেটা হয়নি। শুটিংয়ে রৌপ্য আর ব্রোঞ্জের পদকের মধ্যেই আটকে গেল। কতো আশাছিল শুটারদের নিয়ে। এসএ গেমসে জ্বলে উঠবে বাংলাদেশ। হলো না।
সাঁতার, অ্যাথলেটিকসেও একই হাল। সোনার পদকের দেখা মেলেনি। বছর জুড়ে কতো স্বপ্নের কথা শুনিয়েছেন কর্মকর্তারা। কিন্তু এসএ গেমসেই দক্ষতা দেখাতে পারলেন না। অথচ ফেন্সিংয়ের খেলায় বাংলাদেশ সোনার পদক জয় করে তাক লাগিয়েছে।
পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
ভারত ১৩৮ ৮১ ৪২ ২৬১
নেপাল ৪৭ ৪৮ ৭৮ ১৭৩
শ্রীলঙ্কা ৩৬ ৭৪ ১০৫ ২১৫
পাকিস্তান ৩০ ৩৩ ৪৭ ১২০
বাংলাদেশ ১৯ ২৯ ৭০ ১১৮
মালদ্বীপ ১ ০ ৩ ৪
ভুটান ০ ৫ ১৩ ১৮
