চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।
গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গতকাল রাতে মোসলেম উদ্দিন আহমদের মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরটি ইত্তেফাকের কাছে নিশ্চিত করেছেন। মোসলেম উদ্দিন আহমদ বর্তমানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে দীর্ঘদিন তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
