আত্রাইয়ে ট্রেনে কেটে যুবকের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:১৬

নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্মপ্রেস ট্রেনে কাটা পরে ফেরদৌস আলম (৪৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার মোহাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফেরদৌস আলম উপজেলার মোহাদিঘী গ্রামের মৃত. মফিজ উদ্দিন খাঁনের ছেলে।

 

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, ঢাকা থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকালে উপজেলার মোহাদিঘী নামকস্থানে অতিক্রম করার সময় ফেরদৌস ট্রেনের নিচে কাটা পরেন । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । তবে কিভাবে তিনি ট্রেনের নিচে কাটা পরে নিহত হয়েছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি ।

 

ইত্তেফাক/এএম