ফোক মোমেন্ট

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২০:১০

 

এদেশের বৃহত্ জনগোষ্ঠীর সহজ-সরল গ্রামীণ জীবনযাপনই আমাদের ঐতিহ্য। আর তাই বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গ্রামবাংলার জীবন চরিত্র প্রকাশিত হয়েছে নানা আঙ্গিকে। বাউলশিল্পীরা তাই আধ্যাত্মিক ধ্যান আর প্রকৃতির রূপকে তাদের কণ্ঠে ধারণ করেন জারি, সারি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, লালনসহ নানারূপে। এ সকল গান নিয়েই একুশে টেলিভিশনের নিয়মিত ফোকসংগীতের অনুষ্ঠান ‘ফোক মোমেন্ট’। মৌসুমি মৌয়ের উপস্থাপনা ও বাবুল আক্তারের প্রযোজনায় এবারের পর্বে ফোকসংগীত পরিবেশন করবেন ফোকশিল্পী এস এম আলাউদ্দিন। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৮টায়।