ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়াই আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। এবারের আসরে সাকিবকে মিস করবেন রাজশাহী রয়্যালসের হয়ে বিপিএল খেলতে আসা আন্দ্রে রাসেল। বিপিএলসহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগে এই ক্যারিবিয়ানের সতীর্থ ছিলেন রাসেল। রাজশাহীর অধিনায়কের দায়িত্বও পেয়েছেন এই অলরাউন্ডার। গতকাল তিনি বলেছেন, ‘পুরো বিপিএলই সাকিবকে মিস করবে। সে খুব ভালো প্লেয়ার। চতুর বোলার। ভালো হিটার। সম্প্রতি দারুণ একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। সে এখনো তরুণ। আমিও এক বছর নিষিদ্ধ ছিলাম। তাই এটা শুধুই এখন শক্তভাবে তার ফিরে আসার বিষয়।’
