সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাইসাইকেল প্রতীকে ভোট প্রদানের আহ্বান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল প্রতীক সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত সকলের প্রতি ষড়যন্ত্র মোকাবিলা করে বাইসাইকেল প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
 
গতকাল সোমবার বিকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোবারক আলী হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির স্বপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদ, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারক আলী হাওলাদার, উপজেলা ছাত্রসমাজের যুগ্ম সদস্য সচিব জসীম মীর, স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পান্না, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জাতীয় মহিলা পার্টি জেপির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রানী, উপজেলা যুব সংহতির যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, ভাণ্ডারিয়া যুব সংহতি নেতা সুজন তালুকদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, রাসেল বয়াতী প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাইসাইকেল প্রতীকে ভোট দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করতে হবে। ১৪ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করতে হবে।
 
ইত্তেফাক/নূহু