সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাতিগাড়া মহল্লায় মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত কাওসার (৩) হাতিগাড়া মহল্লার শামিম হোসেনের ছেলে এবং মিম (৩) একই মহল্লার মিঠুনের ছেলে। কাওসার ও মিম মামাতো, ফুফাতো ভাইবোন।
সকালে খেলা করার একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের ভাসমান লাশ দেখতে পায়। সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
