ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সকালে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে তাদের। এর আগে সোমবার গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী খলিশাকোটাল গ্রামের জাবেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় খড়ের ডিবির ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে হামিদুল ইসলাম ও তার সহযোগী একই গ্রামের সহিদ আলীকে আটক করা হয়। পরে তাদেরকে থানায় এনে মামলা দায়ের করা হয়। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মো. নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
