একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি আজ মঙ্গলবার দলীয় ইশতেহার ঘোষণা করবে। সকাল ১১টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা করা হবে। এর আগে দলীয় প্রধান খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’ এর আলোকে নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি।
জানা গেছে, ‘এগিয়ে যাব একসাথে, ভোট দেবো ধানের শীষে’ স্লোগানে এবারের ইশতেহার তৈরি করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত ইশতেহারের প্রতিশ্রুতির সঙ্গে বিএনপির ইশতেহারে অনেক বিষয়েই মিল থাকবে বলে বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
