পটিয়ায় পাঁচ জন দগ্ধ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন শ্রমিকসহ পাঁচ জন। তারা হলেন—পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের আবু সৈয়দ (৪০), চন্দনাইশের মো. রহিম (৩০), একই উপজেলার মো. আলী (৩২) ও মো. সাজ্জাদ (২০)। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়া বাইপাসের বৈতলী রোডের উত্তর পাশে একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে আবু ছালের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ পাঁচ জনকে পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, গ্যাস রিফুয়েলিং কারখানাটি অবৈধ। গত ফেব্রুয়ারি মাসে তিনি অভিযান চালিয়ে এই কারখানাকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।

দুর্ঘটনার পর গ্যাস রিফুয়েলিং কারখানায় দ্বিতীয় বারের মতো তালা লাগিয়ে স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।