পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে ওভারটেক করা ও ডিভাইডার ছেড়ে অন্য সাইডে গাড়ি চালানোর দায়ে এক গাড়িচালককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদিয়া সিল্কি পরিবহনের ঐ গাড়িচালকের নাম মো. মোতালেব (৫২)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও সদরের মৃত মোসলেমের ছেলে। মঙ্গলবার বেলা ২টার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযান চালিয়ে গাড়িচালককে ঐ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানিয়েছেন, ওভারটেক ও ডিভাইডার ছেড়ে অন্য সাইডে গাড়ি চালানোর দায়ে চেয়ারকোচ চালককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
