আদমদীঘিতে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

উপজেলার কাশিমিলা গ্রামে পাওনা টাকার জেরে ভাতিজি জামাই সোমবার সন্ধ্যায় তার চাচা শ্বশুর ও শাশুড়িকে ছুরিকাঘাত করে জখম করেছে। এ ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। জানা যায়,  আব্দুর রহিমের কাছ থেকে তার চাচা শ্বশুর রবিউল ইসলাম ২ হাজার টাকা ধার নেন।  পাওনা টাকা চাইলে তিনি পরে দেবেন বলে জানান। ভাতিজি জামাই রহিম ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলামের পেটে ছুরিকাঘাত করে। এসময় রবিউলের চিত্কারে তার স্ত্রী নার্গিস এগিয়ে আসলে তার পেটেও ছুরিকাঘাত করে রহিম।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ঘটনায় রবিউল ইসলামের ভাই তোজাম্মেল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।