জীবননগরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর উপজেলায় মঙ্গলবার থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে জীবননগর উপজেলা ক্যাম্পাসে ও শহরের নারায়ণপুর মোড়ে ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ২ কেজি হারে এ পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ও ইউএনও সিরাজুল ইসলাম পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন দুটি স্পটে চার টন করে আট টন পেঁয়াজ বিক্রি করা হবে। যতদিন পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রিত না হচ্ছে ততদিন পেঁয়াজ বিক্রি চলবে।