ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
ঘাটাইলে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য আতাব আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, আতাব আলীর ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলামের ঘরে ভোর ৪টার দিকে আগুন লাগে। আগুন দেখে ডাকচিত্কারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের টিভি ফ্রিজসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
