গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে কলেজছাত্র হাবিবুর রহমান শান্ত হত্যাকাণ্ডে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলো— কদমশহর এলাকার আজিবুর রহমান ও মান্জুরা বেগম। এর আগে আজিবুরের স্ত্রী মর্জিনাকে আটক করেছে পুলিশ। প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, কলেজছাত্র শান্ত হত্যাকাণ্ডে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বাবা সাদিকুল ইসলাম। তাদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকিদের ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত শান্ত দামকুড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
