ফটো ক্যাপশন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন

০০০

প্রগতি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের ৩য় বিশেষ সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে সংশোধিত রাইট শেয়ার একটির পরিবর্তে একটি প্রতিটি ১০ টাকা এবং ৫ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫ টাকা অনুমোদন করা হয়। সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) চন্দ্র শেখর দাসসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন

০০০‑জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের কাওরান বাজার করপোরেট শাখা ভবনে আয়োজিত কাওরান বাজারের আড়তদারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের জিএম মো. মুরশেদুল কবীর, শাখা প্রধান শ্যামল বিশ্বাস, কাঁচামালের আড়তদার সমিতির সভাপতি ওমর ফারুক উপস্থিত ছিলেন

০০০

বেসিক ব্যাংক লিমিটেড এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের মধ্যে গতকাল মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও সৈয়দ আমিনুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন