বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে শাখা স্থাপন করবে ইবিএল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে শাখা স্থাপন করবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাব্যবস্থাপক (প্রশাসন ও ফাইন্যান্স) মো. শোয়েব। বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইবিএল ও বেজার যৌথ উদ্যোগে সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত ‘রোল অব ইকোনমিক জোন ইন বাংলাদেশ ডেভেলপমেন্ট ন্যারেটিভ’ শীর্ষক সেমিনারের সাইড লাইনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।—প্রেস বিজ্ঞপ্তি