আপনার রাশিফল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

মুহম্মদ আনিসুল হক

১১ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৩ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ২ ও ৩। শুভ বার:  সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: মুক্তা ও পোখরাজ।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মন ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।  বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। শোকগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যৌথ ব্যবসায় সুফল পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পরীক্ষার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন।  মনের মানুষকে মনের কথা খুলে বলুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকতে পারে। নতুন আত্মীয় লাভ হতে পারে।