বরিশাল অফিস
সাবেক চিফ হুইপ, পার্বত্য শান্তি চুক্তি বান্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয় চত্ত্বরে এই দোয়া মোনাজাত অনু্ষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বিভিন্ন পৌরসভার মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য উপজেলায়ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে হাসানাত আবদুল্লাহর জন্মদিন উপলক্ষ্যে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
