খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার থানায় থানায় বিএনপির বিক্ষোভ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির উদ্যোগে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। পল্লবী থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল মল্লিকের নেতৃত্বে হয়। রূপনগর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি মো. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। খিলক্ষেত থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন ও সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ারের নেতৃত্বে হয়। উত্তরখান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আহসান হাবীব মোল্লা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারীর নেতৃত্বে হয়। মিরপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আব্দুল ও সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্বে হয়।

তুরাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আমানউল্লাহ ভুঁইয়া আমান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খোকার নেতৃত্বে হয়। বিমানবন্দর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি জুলহাস পারভেজ মোল্লা ও সাধারণ সম্পাদক মনির ভুঁইয়ার নেতৃত্বে হয়। দক্ষিণ খান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর আলীর নেতৃত্বে হয়। গুলশান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি ফারুক হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের নেতৃত্বে হয়। আদাবর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. নাসিরের নেতৃত্বে হয়। মোহাম্মদপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানার সভাপতি ওসমান গনি ও শাহজাহান থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী ইউসুফের নেতৃত্বে হয়। বনানী থানা বিএনপির একটি মিছিল সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এতে বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।