ফিনল্যান্ডে ৩৪ বছর বয়সি প্রধানমন্ত্রী সান্না ম্যারিনের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদনের পর ম্যারিন নতুন মন্ত্রিসভা গঠন করেন। এতে ১২ জন নারী ও ৭ জন পুরুষ স্থান পেয়েছেন। তবে একজন বাদে মন্ত্রিসভার সবার বয়স ৩৫ বছরের নীচে। তারাই দেশটির শাসনকার্য পরিচালনা করবেন। পার্লামেন্টে ম্যারিনের পক্ষে ৯৯ এবং বিপক্ষে ৭০ ভোট পড়ে। মোট পাঁচটি দলের সমন্বয়ে সরকার গঠিত হয়েছে। বিচারমন্ত্রী আন্না মাজা হেনরিকসনের বয়স কেবল ৫৫ বছর। বাকি সবার বয়স ৩৫ বছরের নীচে। স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নারীরা। জোট সরকার গঠন করে বামপন্থি নীতি প্রধানমন্ত্রী সান্না ম্যারিন কতটা এগিয়ে নিতে পারেন তাই দেখার বিষয়। —রয়টার্স
