চেক প্রজাতন্ত্রের উত্তরপূর্বাঞ্চলীয় শহর অস্ত্রাভায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার পরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্টমন্ত্রী জন হামাচেক জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হাসপাতালটিতে এক হামলাকারীর গুলিতে চার জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়। পরে আহত ঐ দুই জনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জন হয় বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম বোইতেশ চেক রেডিওকে জানিয়েছেন। হামলাকারীর খোঁজে তারা অনুসন্ধান শুরু করেছে বলে এক টুইটে জানিয়েছে পুলিশ। — রয়টার্স
