সৌদি আরবের রিয়াদে গতকাল অনুষ্ঠিত হয়েছে উপসাগরীয় দেশগুলোর সংস্থা গালফ কো অপারেশন কাউন্সিল (জিসিসি)। সম্মেলনে আঞ্চলিক ঐক্যের ওপর জোর দিয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। যদিও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্মেলনে অংশ নেননি। তিনি প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন। কাতারের সঙ্গে দুই বছর ধরে চলা কূটনৈতিক সমস্যারও সমাধান হয়নি। মূল বৈঠক হওয়ার আগে দেশগুলোর নেতাদের মধ্যে রূদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। জিসিসি-এর সদস্য দেশগুলো হচ্ছে—সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমান। সম্মেলনে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।—আল জাজিরা
