বিনোদন রিপোর্ট
কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ ডিসেম্বর। এদিন এই গুণীকে নানা আয়োজনে স্মরণ করবে চলচ্চিত্র পরিচালক সমিতি।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘চলচ্চিত্রের গুণী পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনকে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করবো আমরা। কোরআন খতম দেওয়া হবে সকালেই। এরপর জোহরের পর মিলাদ ও মিলাদ শেষ তবারক বিতরণ করা হবে। আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশের জনপ্রিয় সব চলচ্চিত্রের জন্য তিনি বিখ্যাত। হারানো দিন চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৬১ সালে রূপালি পর্দায় তার আগমন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় তিনি বেশি সময় দেন। তার ‘নয়নমনি’, ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রও দর্শক ও বোদ্ধা মহলের প্রশংসা পায়। ১৯৭৮ সালে গোলাপী এখন ট্রেনে এবং ১৯৮৪ সালে ভাত দে চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার।
