নোল্যান্ড’স ম্যান নিয়ে নওয়াজউদ্দীন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪

নওয়াজউদ্দীন সিদ্দিকী। বলিউডের প্রশংসিত ও জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ব্ল্যাক ফ্রাইডে, নিউইয়র্ক, পিপলি লাইভ, কাহানি, গ্যাংস অব ওয়াসিপুর, মানঝি, তালাশ, বদলাপুর, বজরাঙ্গি ভাইজানসহ আরো অনেক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা। সম্প্রতি নিউইয়র্কে মোস্তফা সরয়ার ফারুকীর নোল্যান্ড’স ম্যান চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। এ সিনেমায় আছে তাহসান খানসহ ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন অভিনয়শিল্পী।