বঙ্গবন্ধু বিপিএলে বরিশাল নেই বলে প্রতিবাদে মানববন্ধন বর্জনের ঘোষণা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

বরিশাল অফিস

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের দল না থাকায় এর প্রতিবাদে গতকাল বুধবার বরিশালে মানববন্ধন হয়েছে। এ ব্যাপারে ক্ষোভ জানিয়ে মানববন্ধনকারীরা বিপিএল বয়কটের ঘোষণা দিয়েছেন।  গতকাল সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে লাভ ফর ফ্রেন্ডস এবং রং পেন্সিল ইয়ুথ অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতিষ্ঠাতা আরেফিন পারভেজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রং পেন্সিল ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শাওন অরন্য, ক্রিকেট ভক্ত অপূর্ব বাড়ৈসহ অন্যরা।