লালমাই উপজেলা জয়ী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপে গতকালের খেলায় লালমাই উপজেলা জয়ী হয়েছে। লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম আঞ্চলিক ভেনুতে গতকালের খেলায় লালমাই উপজেলা টাইব্রেকারে ৩-০ গোলে বরুড়া উপজেলা দলকে পরাজিত করে। নির্দিষ্ট সময়ে কোনো দল গোল করতে পারেনি।

আজকের খেলা : কুমিল্লা সিটি করপোরেশন-বুড়িচং উপজেলা।