ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ পুলিশ সুপারের আশ্বাসে মঙ্গলবার রাত থেকেই সব রোডে বাস চলাচল শুরু করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
রাতে পরিবহন মালিক ও শ্রমিকরা পুলিশ সুপারের কার্যালয়ে বাস ধর্মঘট নিয়ে বৈঠকে বসেন। এ সময় পুলিশ সুপার শাহ আবিদ হোসেন নিয়মতান্ত্রিকভাবে বিআরটিসির বাস চলাচলের বিষয়ে আশ্বস্ত করলে রাত থেকেই সকল রোডে গাড়ি চলাচলের সিদ্ধান্ত হয়।
বৈঠকে মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, জয়িতা শিল্পীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনিয়মতান্ত্রিক ও যত্রতত্র বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে এবং বিআরটিসির বাস শ্রমিকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগিবতণ্ডা ও দ্বন্দ্বের জেরে সোমবার দুপুর থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রোডে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
