বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার মশাল মিছিল করেছে মাগুরা জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজের নেতৃত্বে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ বলেন, ‘খালেদা জিয়াকে জামিন না দেয়ার জন্য বর্তমান সরকার আদালতের উপরে হস্তক্ষেপ করছে। আমরা অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, আর নয়। বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে আর একটা দিন বিলম্ব হলে মাগুরা থেকেই বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু হবে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সরকারকে বিদায় করব আমরা।’
আরো পড়ুন : নোবেল পুরস্কার নিতে ধুতি ও শাড়ি পরে অভিজিৎ-ডুফলো
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি, যুগ্ম সম্পাদক ইমরান বিশ্বাস, যুগ্ম সম্পাদক ফাহিম মুন্তাসির শান্ত, পৌর ছাত্রদলের আমিনুজ্জামান অপু মো. নাজমুল হাসান, কলেজ ছাত্রদলের সুলতান টিপু, মির্জা আলী, শফিক, শাহিন ও রিমন। সদর থানা ছাত্রদলের মো. শাকের মাহমুদ, মাহফুজ হাসান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
