তারাগঞ্জে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, তারাগঞ্জ উপজেলায় বুধবার থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। টিসিবির ডিলার আব্দুল হাই জানান, আমরা প্রতিজন ক্রেতার কাছে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করছি। প্রতি কেজির দাম ৪৫ টাকা। প্রথম দিন ট্রাকে করে ছয় মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। বিক্রি শেষ হলে আবার আনা হবে।