কালিয়ায় মাদকসেবীর জেল

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় জাকির শেখ নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডাদেশ দেন। জাকির শেখ উপজেলার দাড়িয়াঘাট গ্রামের জালাল শেখের ছেলে।