মাগুরায় চার ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

মাগুরা প্রতিনিধি

মাগুরায় মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চারজন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহূত অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান, রাসেল মুন্সী, আলমগীর  ওরফে সান্টু ও আলী হোসেন। বুধবার দুপুরে মাগুরা সদর থানায় সংবাদ সম্মেলনে মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র এ তথ্য জানান।

তিনি বলেন, মাগুরার বিভিন্ন এলাকা থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশি অস্ত্র দা, তিনটি মোবইল ফোন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।