পিরোজপুরে ফ্রি হেল্থ ক্যাম্প

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

পিরোজপুর অফিস

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে নাক, কান, গলার রোগীদের জন্য ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা অফিসার্স ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির উদ্যোগে বুধবার কলাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হেল্থ ক্যাম্প হয়।

হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, কলাখালী ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্রি হেল্থ ক্যাম্পে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য এবং স্বাস্থ্য সেবা উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুসহ পিরোজপুরের স্থানীয় চিকিত্সকরা রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রধান করা হয়।