লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে মঙ্গলবার গভীর রাতে বন্যহাতির আক্রমণে মো. শাহাব উদ্দিন (৫৫) নামে এক প্রহরী নিহত হয়েছে। বুুধবার সকালে ঐ এলাকার শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন ব্রিজের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত শাহাব উদ্দিন চকরিয়া পৌরসভার হাজীপাড়ার মৃত নুুরুল হোসেনের ছেলে এবং কলাউজান এলাকার নির্মাণাধীন একটি ব্রিজের পাহারাদার। এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুুদ জানান, বুধবার সকালে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে থানার একটি টিম পাঠানো হয়েছে।
