নাটোর প্রতিনিধি
নাটোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মঙ্গলবার রাতে মতবিনিময় সভা করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিকসমিতি। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আবাদি জমি নষ্ট না করে নদী ও হাজামজা খাল সংস্কারের মাটি ইটের ভাটায় ব্যবহারের অনুমতি দিলে সরকারের নদী ও খাল সংস্কারের কাজ ত্বরান্বিত হবে।
নাটোর ইট প্রস্তুতকারী মালিকসমিতির উপদেষ্টা সুলতান মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা গোলাম সারোয়ার, সহসভাপতি আব্দুর রশিদ প্রাং, সাধারণ সম্পাদক মীজানুর রহমান মিল্টন প্রমুখ।
