বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল রেল স্টেশন থেকে বুধবার ভোরে ভারতীয় আমদানি পণ্যবাহী পাথর বহনকারী ওয়াগান থেকে ২৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পাথরবাহী ওয়াগান ট্রেন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
