ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে ৫০৭ বোতল ফেনসিডিলসহ শুকুর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে তাকে আটক করা হয়। শুকুর আলী যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুড়িয়া গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় ফেনসিডিল কেনাবেচার সময় অভিযান চালায় তারা। এসময় অন্যরা পালিয়ে গেলেও শুকুর আলীকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
