শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কালনী একপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফরমে প্রবেশকালে ঐ যুবক ট্রেনে কাটা পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ জিআরপি ফাঁড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।