মঠবাড়িয়ায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার সকাল ৯টায় শহরের সমবায় মার্কেট এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ডা. রুস্তুম আলী ফরাজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল-হক প্রমুখ।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, টিসিবির মাধ্যমে চালানো এই কার্যক্রম প্রথমে জন প্রতি দুই কেজি করে ক্রয় করতে পারবে। তবে আগামীতে প্রয়োজন হলে উপজেলার বিভিন্ন স্থানে এর পরিধি আরো বাড়ানো হবে।