বামনায় ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

বামনা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বুধবার ধর্ষণের শিকার মেয়েটির ভাবি বামনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। প্রতিবন্ধী তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গুদিঘাটা গ্রামের দুসন্তানের জনক মো. আফজাল খান গত সোমবার প্রতিবন্ধী মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষক আফজাল পলাতক রয়েছে। এ ব্যাপারে বামনা থানার এস আই অনুপ কুমার বলেন, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। ধর্ষক আফজাল খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।