পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: মহিলা কলেজ, চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম, সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজ অর্থায়নে সৃষ্ট পদে বাংলা বিষয়ে ০২ (দুই) জন নিবন্ধনকৃত প্রভাষক আবশ্যক। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ৪০০/- (চারশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ, মহিলা কলেজ চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পৌঁছাইতে হবে। বিঃদ্রঃ পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সিকে-৩২৯৯
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক উপজেলা সদরে অবস্থিত জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বৈদ্য জামতৈল, উপজেলা: কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জের জন্য শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১০ দিনের মধ্যে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত অনুলিপি, ০২ কপি পাসপোর্ট আকারের ছবি, অভিজ্ঞতার সনদপত্র ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তির সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। (পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই)। —প্রধান শিক্ষক। সিকে-৩২৯৮
