পিএসটিসির নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী অনুষ্ঠান

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:০০

রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে গত সোমবার পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) উদ্যোগে আয়োজন করা হয়েছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সদ্য অবসরপ্রাপ্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, নিউজ টোয়েন্টিফোরের বার্তা প্রধান শাহনাজ মুন্নি, বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেস, এমডিএফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর থিলাকান সত্যশিবম, আরএইচস্টেপের নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা, অভিনেত্রী গোলাম পারভীন ছন্দা ও অ্যাথলেট শিরীন সুলতানা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়, নাটক পরিবেশন করে বটতলা থিয়েটার ও গান পরিবেশন করে ব্যান্ড নকশীকাঁথা। অনুষ্ঠান শেষে পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ নারীর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষে সংহতির ঘোষণা করেন। -প্রেস বিজ্ঞপ্তি