ইউনাইটেড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:০০

ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১২তম বোর্ড সভা ও ৩৪তম বার্ষিক সাধারণ সভা ১১ ডিসেম্বর, হাসপাতালের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড হসপিটাল লিঃ ও ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, পরিচালক ও ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  মইনউদ্দিন হাসান রশিদ এবং ইউনাইটেড হসপিটালের সিইও মোহাম্মদ ফাইজুর রহমানসহ হাসপাতালের পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হসপিটালের অন্য পরিচালকবৃন্দ নির্ধারিত আলোচ্যসূচি ছাড়াও হাসপাতালের উন্নতি ও অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।—প্রেস বিজ্ঞপ্তি